আজ সোমবার (৯জুলাই ) বিকাল ৪টায় কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাংগঠনের উপদেষ্টা মন্ডলি সভাপতি ও সাধারণ সম্পাদক ।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা ইমরানুল হক জানান, আমার বয়স প্রায় ৪৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ১০-১৫ হাজার।
সংগঠনিক সভাপতি আল আমিন আরিফ বলেন তরুণদেরকে মাদকাসক্ত থেকে দূরে রাখার জন্য আমাদের এই ক্লাবটি বিভিন্ন সময় খেলার খেলার আয়োজন করা হয়।
উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয় “কাউনিয়া রাইডার্স ক্লাব বনাম মোকামিয়া একাদশ। খেলায় কাউনিয়া রাইডার্স ক্লাব কে ০-৪ গোলে পরাজিত করে বিজয়ী হয় মোকামিয়া একাদশ ।
খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উৎসাহী দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা গাজী শাহীন বলেন বলেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ভবিষ্যতেও নিয়মিতভাবে খেলাধুলার এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
খেলা শেষে বিজয়ী ও রার্নারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।