বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সাত মামলার আসামি আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তুষারসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

খালেদা পারভীন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে সাত মামলার আসামি আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। তুষার ওরফে তন্ময় (২৪) ও ২। মো :মাসুম ( ২৬)।

 

 

সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১২:৩০ ঘটিকায় মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সামনের ফুট ওভারব্রিজের নিচে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

 

মতিঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীসহ সারাদেশে ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

 

রেকর্ডপত্র পর্যালোচলনায় জানা যায়, গ্রেফতারকৃত তুষার ওরফে তন্ময়ের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানাসহ রাজবাড়ীর কালুখালী, মেহেরপুর সদর ও মুজিবনগর থানা, নেত্রকোনার বারহাট্রা, নাটোরের গুরুদাসপুর থানায় ছিনতাই, মাদক ও চুরিসহ মোট সাতটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত অপর আসামি মোঃ মাসুম এর বিরুদ্ধে মতিঝিল ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণন প্রক্রিয়াধীন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ