বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে তিস্তা নদী আমার অধিকার সমস্যা ও প্রতিকার সম্মেলন অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২০মার্চ বৃহস্পতিবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আজ দুপুরে “তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার” শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে নদী গবেষক ইঞ্জিনিয়ার এম হাফিজুর রহমান লিটন ও মো: খায়রুল আলম বক্তব্য রাখেন।

 

বক্তারা সংবাদ সম্মেলনে বলেন, “বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি সম্পাদন সম্ভব হয়নি।” তারা উদ্বেগ প্রকাশ করে জানান যে, তিস্তা প্রকল্পে চীন সরকারের আগ্রহ দেখানোর প্রেক্ষিতে ভারতও নিজেদের স্বার্থে এগিয়ে এসেছে।

 

বক্তাগণ মন্তব্য করেন যে, চীনের সাথে মূল লক্ষ স্থির রেখে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য একটি সদর্থক পরিকল্পনা প্রয়োজন।এ সময় তারা তিস্তা নদীর সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব ও স্থানীয় মানুষের অধিকার রক্ষার বিষয়েও আলোকপাত করেন।

 

নদী সংরক্ষণ এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “কেবল চীনের সাথে সম্পর্ক নয়, দেশের মানুষের স্বার্থে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা ও চুক্তি আবশ্যক।”

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ