বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বেতাগী পৌর প্রশাসকের উন্নয়ন কাজে প্রশাংসা

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

উন্নয়ন কাজে প্রশাংসায় কুঁড়ালেন বেতাগী পৌরপ্রশাসক। পৌরসভার ৯ টি ওয়ার্ডের রাস্তা পুর্ননিমান সংযোগ রাস্তা, বাড়ির সাথে সংযোগ রাস্তা, রাস্তা সংস্কার, সাইক্লোন শ্লেল্টার কাম অডিটোরিয়ামসহ উন্নয়ন কাজ করে সকলের প্রশাংসা কুঁড়ালেন বেতাগী পৌর প্রশাসক মো: বশির গাজী।

 

 

বরগুনার বেতাগী পৌরসভা ১৯৯৯ সালের ১৮ মার্চ প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালের ৩১ মে ‘খ’ শ্রেণি এবং ২০১৯ সালের ২ জুলাই ‘ক’ শ্রেণি বা প্রথম শ্রেণি পৌরসভায় উন্নতি হয় বেতাগী পৌরসভার আয়তন ৭ দশমিক ৭২ বর্গ কিলোমিটার। বেতাগী পৌরসভায় মোট জনসংখ্যা ১২ হাজার ৭৮৬ জন।

 

 

ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাস্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মো. মাহবুব আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

 

 

জানা গেছে, ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী

 

 

বেতাগী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা পুর্ননিমান, সংযোগ সড়ক, রাস্তা সম্প্রসরণ, পৌর শহরে গুরুত্বপুর্ন বাড়ির সংযোগ রাস্তা নির্মান, বাসন্ডা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শ্লেল্টার কাম অডিটোরিয়ামসহ ২৫ কোটি টাকার চলমান রয়েছে।

 

বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভা কর্তৃক দরপত্রের প্রাক্কলন অনুযায়ী সকল কাজগুলো তদারকি করা হচ্ছে। পৌর প্রশাসকের নির্দেশ মোতাবেক কাজের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে।

 

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা পুর্ন:নিমান ও সম্প্রসরণ, বাড়ির সাথে সংযোগ রাস্তা, রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে।

 

বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামের বাসিন্দা পুলিন বিহারী ঢালী (৮৫) বলেন, ইউএনও সাহেব রাস্তাঘাটের অনেক উন্নয়নে কাজ করছেন।

 

উন্নয়নের কাজ দেখে, এই একই প্রশাংসা করলেন সরকারি কলেজ এলাকার আলহাজ্ব আলতাফ হোসেন (৮৭) ও বাসিন্দা মো. মজিবর রহমান (৭২) বলেন, ইউএনও পৌর প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর থেকেই পৌরসভার অনেক উন্নয়ন হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বশির গাজী বলেন,’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। পৌরসভার দরপত্রের প্রাক্কলন অনুযায়ী কাজ করা হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ