শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ী বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৪ জুলাই সোমবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই, রবিবার বিকালে আরামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

 

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা এনসিপি’র সমন্বয়ক সুমন শেখ, যুগ্মসমন্বয়ক আনোরুল কবীর সোহাগ, সদস্য রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর বায়তুল মাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্মসম্পাদক আনোয়ার হোসেন,

 

ইসলামী আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, সহসভাপতি মাওলানা খোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, সংগঠক সাইদুর রহমান, আসাদুজ্জামান নুর ও সদস্য মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা সাবিত হোসেন প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর অব্যাহত চাঁদাবাজি, দমন-পীড়ন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অবিলম্বে বন্ধ ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম জোরালো করতে পদক্ষেপ নেয়ার দাবি জানান।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ