শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মূল মাদকের গডফাদারদের ধরতে সকলের সহযোগিতা পাওয়া যাচ্ছে না

মোহাম্মদ আহসান হাবিব: ষ্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

মূল মাদকের গডফাদাররা ধরা না পড়ার পেছনে কিছু সংস্থার দায় রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ক্ষেত্রে সকলের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

 

২৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

আজকে মিটিংয়ে মাদক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মাদকটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে, এটাকে কীভাবে বন্ধ করা যায়, সেজন্য আমরা কক্সবাজারে একটা উচ্চপর্যায়ের কমিটি গিয়েছিলাম। তাদের অর্জনটা কি সেটা দেখার জন্য। দেখা গেছে, ওখানে যাওয়ার পর কিছুটা সুফল আমরা পেয়েছি। মাদক জব্দের পরিমাণটা অনেক বেড়েছে।’

 

তিনি বলেন, ‘মাদক বহনকারীরা ধরা পড়ছে, কিন্তু গডফাদাররা ধরা পড়ছে না। গডফাদারদের ধরতে না পাড়ার পেছনে আমাদের কিছু সংস্থার দায় রয়েছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না সেটা আমি আপাতত বলতে চাচ্ছি না। অনেক আছে যাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না।’

নির্বাচনকে সামনে রেখে পুলিশের যে প্রশিক্ষণ সেটি আগস্ট মাস থেকে শুরু হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগ পর্যন্ত এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে, এভাবে ট্রেনিং চলতে থাকবে।

নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হবে কি না- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এসপি-ওসিদের পরিবর্তন তো কন্টিনিউস হচ্ছে। এটা হতে থাকবে।
নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন হবে কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে হবে কি না, সেটা আপনারা হলে দেখতে পারবেন।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ